লকডাউনে ঘোষনায় আমতলী বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীর | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
লকডাউনে ঘোষনায় আমতলী বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীর

লকডাউনে ঘোষনায় আমতলী বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীর

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

লকডাউনের ঘোষনায় নিত্যপণ্য কিনতে আমতলী বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীর করেছে। মানুষ প্রয়োজন মত নিত্যপণ্য কিনে নিচ্ছেন। বাজার স্থিতিশীল থাকলেও লকডাউনের আতঙ্কে মানুষ নিত্যপণ্য কিনছেন।

জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রক্ষায় বুধবার সরকার দেশব্যাপী ৭ দিনের লকডাউন ঘোষনা করেছেন। লকডাউন ঘোষনায় নিত্যপণ্য কিনতে মানুষ দোকানে উপচে পড়া ভীর করেছেন। সামাজিক বিধি না মেনেই তারা হুমরি খেয়ে পণ্য কিনছেন।

মঙ্গলবার সন্ধ্যায় আমতলী বাঁধঘাট চৌরাস্তা, একে স্কুল, আল হেলাল মোড়, মিঠাবাজার, এবিএম চত্ত¡র ঘুরে দেখাগেছে, স্বাস্থ্যবিধি না মেনেই ক্রেতারা দোকানে ভীর করে পণ্য কিনে নিচ্ছেন। এদিকে লকডাউন ও রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল থাকলেও আতঙ্কে মানুষ নিত্যপণ্য কিনে নিচ্ছেন।

আমতলী বকুলনেছা মহিল কলেজের সহকারী অধ্যাপক মোঃ বাঝির উদ্দিন বলেন, বাজার স্থিতিশীল রয়েছে। তবে মানুষ আতঙ্কে পণ্য কিনে নিচ্ছেন।

কাউনিয়া গ্রামের ক্রেতা মোঃ কবির মৃধা বলেন, লকডাউনে ঘর থেকে বের হতে পারবো না বিধায় প্রয়োজনীয় নিত্য পণ্য কিনে নিচ্ছি।

বাঁধঘাট চৌরাস্তার মুদি মনোহরদি ব্যবসায়ী জাকির হোসেন বলেন, বাজারে পন্যের সঙ্কট নেই। কিন্তু লকডাউনের ঘোষনায় মানুষ বেশী বেশী পণ্য কিনে নিচ্ছে।

আমতলীর ইউএনও আসাদুজ্জামান বলেন, লকডাউনে মানুষ বাজার থেকে বেশী পণ্য কিনলেও খোজ নিয়ে দেখেছি বাজার স্থিতিশীল রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!