সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে পানির দামে ফুটি বিক্রি

আমতলীতে পানির দামে ফুটি বিক্রি

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
লকডাউনের প্রভাবে আমতলী বাজারে পানির দামে ফুটি বিক্রি হয়েছে। ক্রেতা সংঙ্কটে পানির দামে ফুটি বিক্রি হচ্ছে। ফুটির দাম কমে যাওয়ায় বেশ লোকসান গুনতে হবে বলে জানান চাষীরা।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, এ বছর উপজেলায় ১০৫ হেক্টর জমিতে ফুটি (বাঙ্গি) চাষ হয়েছে। অনাবৃষ্টির মাঝেও ফুটির বাম্পার ফলন হয়েছে। মৌসুম শুরুতে ভালো দামে বিক্রি করেছেন চাষিরা। কিন্তু লকডাউন শুরুর পর থেকে ফুটি বিক্রিতে ধস নামে।  বুধবার কঠোর লকডাউনের প্রথম দিনে পানির দামে ফুটি বিক্রি করছেন চাষিরা। প্রতি ৬০-৭০ টাকার ফুটি ১৫-২০ টাকায় বিক্রি করেছেন বলে জানান চাষী শাহাবুদ্দিন।
বুধবার আমতলী পৌর শহরের বাধঘাট চৌরাস্তায় ঘুরে দেখা গেছে, বাজারে তেমন ক্রেতা নেই। যারা আছেন তেমন ফুটি ক্রয় করছে না। বাধ্য হয়ে ব্যবসায়ী ও চাষীরা ডেকে ডেকে পানির দামে ফুটি বিক্রি করেছে।
চাষী হাসান ও মিলন বলেন, ভালোই ফলন হয়েছিল। শুরুতে ভালো দামে বিক্রি করেছি। কিন্তু লকডাউন শুরুর পর থেকে ফুটির তেমন দাম নেই। তারা আরো বলেন, বর্তমানে ৬০-৭০ টাকার ফুটি ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে। এতে বেশ টাকা লোকসান গুনতে হবে।
ব্যবসায়ী উজ্জল হাওলাদার বলেন, লকডাউনের প্রভাবে বাজারে ক্রেতা নেই। ৫০ টাকার ফুটি ১৫ টাকায় বিক্রি করেছি।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, লকডাউনের কারনে ফুটির দাম কমে যেতে পারে। তিনি আরো বলেন এ বছর ফুটির বাম্পার ফলন হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!