সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলী-কলাপাড়া সড়কে অটোরিক্সা কেড়ে নিল ব্যবসায়ী চালকের প্রাণ

আমতলী-কলাপাড়া সড়কে অটোরিক্সা কেড়ে নিল ব্যবসায়ী চালকের প্রাণ

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
অটোরিক্সা কেড়ে নিল মুরগী ব্যবসায়ী চালক কামাল বয়াতির (৩০) প্রাণ। এ ঘটনা ঘটেছে আমতলী-কলাপাড়া সড়কের রসুলপুর এলাকায় শুক্রবার রাতে।
জানাগেছে, তালতলী উপজেলার করমজাপাড়া গ্রামের মুরগী ব্যবসায়ী কামাল বয়াতি শুক্রবার রাতে শানুর বাজার থেকে অটোরিক্সা বোঝাই করে মুরগি নিয়ে বরিশাল যাচ্ছিল। ওই গাড়ী কামাল নিজেই চালাচ্ছিল। পথিমধ্যে আমতলী-কলাপাড়া সড়কের রসুলপুর নামক স্থানে আসলে অটোরিক্সার ব্রেক ফেঁসে যায়। এতে অটোরিক্সাটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলেই ব্যবসায়ী অটোচালক কামাল নিহত এবং ফুফাতো ভাই রাজু (২২) আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত্যু ঘোষনা করেন। এদিকে ওই রাতের কামালের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইমদাদুল হক চৌধুরী বলেন, কামালকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন।
আহত ফুফাতো ভাই রাজু মিয়া বলেন. ভাই অটোরিক্সা চালাচ্ছিল। আমি তার পাশে বসা ছিলাম। হঠাৎ করে অটোরিক্সার ব্রেক ফেঁসে গিয়ে গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভাই কামাল নিহত হয়।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!