সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীতে টিভির বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে দুই সন্তানের জননী প্রীতিলতা নামের এ নারীর মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে উপজেলার পাতাকাটা গ্রামে শুক্রবার সকালে।

জানাগেছে, উপজেলার পাতাকাটা গ্রামের বিপ্লব রায়ের স্ত্রী প্রীতিলতা শুক্রবার সকালে মাল্টিপ্লাগ থেকে ভিটির বিদ্যুৎ সংযোগ দেয়। এমন মুহুর্তে ওই মাল্টিপ্লাগ থেকে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে প্রীতিলতা গুরুতর আহত হয়। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোসাঃ মার্জিয়া আক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।
প্রীতিলতার স্বামী বিপ্লব বলেন, খুব সকালে খুম থেকে উঠে মাল্টিপ্লাগ থেকে টিভির লাইন দিচ্ছিল। এমন মুহুর্তে প্রীতিলতা বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোসাঃ মার্জিয়া আক্তার বলেন, হাসপাতালে আনার পূর্বেই প্রীতিলতা মারা গেছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে প্রীতিলতার মরদেহ পরিবারের কাছে ময়না তদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!