গলাচিপায় তানিয়া বেগমকে পিটিয়ে গুরুতর আহত | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
গলাচিপায় তানিয়া বেগমকে পিটিয়ে গুরুতর আহত

গলাচিপায় তানিয়া বেগমকে পিটিয়ে গুরুতর আহত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় তানিয়া বেগম (৪০) নামের এক গৃহবধুকে মারধরের খবর পাওয়া গেছে। তানিয়া বেগম হচ্ছেন উপজেলার পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামের আবুল বশারের স্ত্রী। ঘটনা সূত্রে ও এলাকাবাসী জানান, পূর্ব শত্রুতার জেরে পুকুরে বেকু দিয়ে পুকুরে মাটি কাটাকে কেন্দ্র করে চড়াও হয়ে প্রতিপক্ষরা তানিয়া বেগমকে মারধর করে। গত রবিবার বেলা ১ টার দিকে নিজ পুকুর পাড়ে তানিয়া বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। তানিয়া বেগমের ডাক-চিৎকারে এলাকাবাসী এসে তানিয়াকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত ডাঃ মেজবাহউদ্দিন বলেন, তানিয়া বেগমের ডান চোখের নিচে ফেটে যাওয়ায় সেলাই লেগেছে। সে আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ৫ নং বেডে ভর্তি আছেন। এ বিষয়ে তানিয়া বেগমের স্বামী মো. আবুল বশার বলেন, আমার স্ত্রীকে আমাদের একই এলাকার আফাজ উদ্দিন, মোমেলা ও রাশিদা বেগম মিলে মারধর করেছে। আমি এদের বিচার চাই। এ বিষয়ে আফাজ উদ্দিন এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ইউপি সদস্য স্বপন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, ঘটনাটি আমি শুনেছি দেখব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তানিয়া বেগম ন্যায় বিচার পাওয়ার আশায় আদালতে মামলা করবেন বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!