আমতলীতে পাওনা টাকা চাওয়ার মা-ছেলেকে মারধর | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে পাওনা টাকা চাওয়ার মা-ছেলেকে মারধর

আমতলীতে পাওনা টাকা চাওয়ার মা-ছেলেকে মারধর

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীতে পাওনা টাকা চাইতে গেলে মা হাসিনা বেগম ও ছেলে জুয়েলকে নিজাম হাওলাদারের চার ছেলে অলিদ, মিঠু, তৌহিদ ও জুয়েল মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত মা হাসিনা বেগম ও ছেলে জুয়েলকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হলদিয়া বাজারে।

জানাগেছে, উপজেলার তক্তাবুনিয়া গ্রামের নিজাম হাওলাদারের ছেলে অলিদ একই এলাকার জুয়েলের কাছে ৪৫০ টাকা ধার নেয়। ওই টাকা বৃহস্পতিবার বিকেলে জুয়েল চাইতে যায়। এতে ক্ষিপ্ত হয় অলিদ। ওইদিন সন্ধ্যায় জুয়েল ও তার মা হাসিনা হলদিয়া বাজারে গেলে অলিদ ও তার অপর তিন ভাই মিঠু, তৌহিদ ও জুয়েল মা হাসিনা ও ছেলে জুয়েলকে মারধর করে। এতে মা ও ছেলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত জুয়েল বলেন, পাওনা টাকা চাইতে গেলে নিজাম হাওলাদারের চার ছেলে অলিদ, মিঠু, জুয়েল ও তৌহিদ আমাকে ও আমার মাকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
অলিদ মারধরের কথা অস্বীকার করে বলেন, একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইদি সোহাগ বলেন, আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!