সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে ৪ লক্ষ ৫০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ

আমতলীতে ৪ লক্ষ ৫০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ ইলিশ সম্পদ উন্নয়নে আমতলী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আড়পাঙ্গাশিয়া নদীতে অভিযান চালিয়ে ৮ টি বেহন্তি জাল ও দুইটি চরগড়া নিধিদ্ধ জাল জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। যার অনুমানিক মুল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোসাঃ হালিমা সরদার।
জানাগেছে, ইলিশ সম্পদ উন্নয়নে সাগর ও নদীতে অবৈধ জাল ফেলে মাছ শিকার নিধিদ্ধ করেছে সরকার। কিন্তু জেলেরা সরকারের এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে আড়পাঙ্গাশিয়া নদীতে মাছ শিকার করছিল। শুক্রবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোসাঃ হালিমা সরদার ও ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র বসু আড়পাঙ্গাশিয়া নদীতে অভিযান চালায়। অভিযানে তারা ৮ টি বেহন্তি জাল ও দুইটি চরগড়া জাল জব্দ করেছে। জব্দকৃত জালের মুল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। পরে ওই জব্দকৃত জালগুলো পায়রা নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোসাঃ হালিমা সরদার বলেন, অভিযান চালিয়ে ৮টি বেহন্তি ও দুইটি চরগড়া জাল জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, ওই জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। যার আনুমানিক মুল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!