সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত

কলাপাড়ায় দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়া পৌর শহর ছাত্রলীগের সদস্য সিয়াম হোসেন ওরফে আপন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে পৌর শহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সড়ক দুর্ঘটনায় নিহত আপন টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মাসুদ হাওলাদারের ছোট।

সিয়াম হোসেনের স্বজনেরা বলেন, তিনি পৌর শহরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে রাতে ছিলেন। রাত আড়াইটার দিকে তিনি ঘুম থেকে উঠে সাহ্‌রি খাওয়ার জন্য উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। কলেজ রোড এলাকায় তিনি মোটরসাইকেল নিয়ে উল্টে সড়কের ওপর পড়ে যান। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুপ কুমার সরকার বলেন, দুর্ঘটনায় সিয়াম হোসেনের মাথা ও বুকে আঘাত লাগে। বাঁ হাতের হাড় ভেঙে যায়। মাথায় আঘাত লাগায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানোর পথে তিনি মারা যান।

তার অকাল মৃত্যুতে কলাপাড়া উপজেলা, পৌর ছাত্রলীগসহ পরিবারবর্গ ও এলাকারবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!