রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় সিঁদ কেটে চুরি; স্বামী-স্ত্রী গ্রেফতার

গলাচিপায় সিঁদ কেটে চুরি; স্বামী-স্ত্রী গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় সিঁদ কেটে চুরি করার সময় বাড়ির লোকজনের হাতে ধরা পড়ে স্বামী-স্ত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উপজেলার আমখোলা ইউনিয়নের ভাংরা গ্রামের অমরি দাসের বাড়িতে। পরে অমরি দাস বাড়ির লোকজন ও গ্রাম পুলিশের সহায়তায় ওই স্বামী-স্ত্রীকে রবিবার গলাচিপা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় অমরি দাস বাদী হয়ে চুরির অভিযোগে স্বামী মো. জামাল ডাক্তার (৪০) ও স্ত্রী মোসা. পারভীন বেগম (৩২) এর বিরুদ্ধে রবিবার রাতে গলাচিপা থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের বাড়ি একই এলাকায়।

অমরি দাস জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তার বসত ঘরের সামনের দরজা কাচি দিয়ে সুকৌশলে খুলে ঘরে প্রবেশ করে স্বামী জামাল ডাক্তার ও স্ত্রী পারভীন বেগম। পিছনের বারান্দায় থাকা ট্রাঙ্কের তালা কাটার সময় শব্দ পেয়ে অমরি দাস চোর চোর বলে চিৎকার দিলে ঘরের লোকজন পারভীনকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় জামাল দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন মিলে বাড়ির সামনের মাঠ থেকে জামালকে ধরে ফেলে। তিনি আরও জানান, কয়েক দিন আগে এই চোরেরাই তার বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা ও মোবাইল চুরি করে নিয়ে যায়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, চুরির অভিযোগে জামাল ও পারভীন নামে দুই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে, যার মামলা নং-৩।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!