গলাচিপায় প্রধানমন্ত্রীর সাহায্য চান প্রতিবন্ধী ইব্রাহিম | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
গলাচিপায় প্রধানমন্ত্রীর সাহায্য চান প্রতিবন্ধী ইব্রাহিম

গলাচিপায় প্রধানমন্ত্রীর সাহায্য চান প্রতিবন্ধী ইব্রাহিম

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় দীর্ঘ লড়াই সংগ্রামের জীবন প্রতিবন্ধী ইব্রাহিম খলিলের (৩৯)। ইব্রাহিমের বাড়ি উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের ৩ নং ওয়ার্ডে। তার পিতা মৃত. আব্দুল জলিল চৌকিদার। ইব্রাহিম ২০১০ সালের অক্টোবর মাসে ঢাকা কেরানীগঞ্জে বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতেম গিয়ে বিদ্যুতের ভয়াল থাবায় হারিয়ে ফেলেছেন তার দুটি হাত। হারিয়েছেন জীবনে বেঁচে থাকার জন্য অর্থ উপার্জনের সক্ষমতা। জীবন ও জীবিকার জন্য যুদ্ধ সংগ্রামে দীর্ঘ ১১টি বছর অতিবাহিত করে আজ তিনি বড়ই ক্লান্ত। আজ থেকে দীর্ঘ ১১ বছর আগে ঘটে যাওয়া দূর্ঘটনা তাকে প্রতি মুহূর্তে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। বর্তমানে তার রয়েছে ২টি কন্যা সন্তান। যার একজনের বয়স ৯ এবং অপরজনের বয়স দেড় বছর। নিজে কোন কাজ করতে না পারায় সংসারে অভাব অনাটন লেগেই থাকে। স্ত্রী ও মেয়ে দুটোর ভরণ পোষণও দিতে পারছেন না ঠিকমত। স্ত্রীকে করতে হয় পরের বাড়িতে ঝিঁ-এর কাজ। ইব্রাহিমের বেকারত্ব ও পঙ্গুত্ব জীবন দুটো একসাথে মিলে মিশে একাকার। ইব্রাহিম সরকারি ভাবে শুধুমাত্র প্রতিবন্ধী ভাতা হিসেবে মাসে ৭৫০ টাকা পান। এর বাইরে জুটছে না আর কোন সাহায্য। সমাজের কোন বিত্তবান লোকেরাও বাড়িয়ে দেননি তার প্রতি সাহায্যের হাত। তাই আজ তিনি স্ত্রী সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য চান একটু সরকারি সাহায্য। যা দিয়ে অন্তত স্ত্রী সন্তানদের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন তুলে দিতে পারেন। ইব্রাহিম বলেন, “ভাই মোর জীবনডা শ্যাষ হইয়া গ্যাছে। বিদ্যুৎ আমার ব্যাভাক শ্যাষ কইরা দ্যাছে। এহোনও অনেক সময় মাইয়া দুইডা ও বউ লইয়া না খাইয়াও থাকতে হয়। আমি আমাগো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ্যাকটু সাহায্য চাই। হুনছি হে বোলে প্রতিবন্ধীগো লোইগ্যা ব্যামালা কিছু করে, হে যদি মোরে একটু সরকারি সাহায্যের ব্যবস্থা কইরা দেয় হ্যালে মুই বউ আর মাইয়া দুইডা লইয়া কোন রহম খাইয়া লইয়া বাঁচতে পারি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!