আমতলীতে চলাচলের পথে কাটার বেড়া; প্রতিবাদ করায় মারধর | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে চলাচলের পথে কাটার বেড়া; প্রতিবাদ করায় মারধর

আমতলীতে চলাচলের পথে কাটার বেড়া; প্রতিবাদ করায় মারধর

আমতলীতে চলাচলের পথে কাটার বেড়া; প্রতিবাদ করায় মারধর
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীতে চলাচলের পথ বন্ধে কাটার বেড়া দেয়ার প্রতিবাদ করায় শাহীন মিয়া (২৫) নামের এক যুবককে প্রতিবেশী আব্বাস খলিফা ও তার সহযোগীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত যুবককে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সকালে উপজেলার আংগুলকাটা গ্রামে।
জানাগেছে, উপজেলার আংগুলকাটা গ্রামের আব্বাস খলিফা প্রতিবেশী শাহীন মিয়ার চলাচলের পথ বন্ধ করে কাটার বেড়া দেয়। গত ১৫ দিন ধরে শাহীনের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। নিরুপায় হয়ে শাহীন বুধবার সকালে আব্বাস খলিফার কাছে এ বিষয়টি জানতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে হয় আব্বাস খলিফা ও তার লোকজন। এক পর্যায় আব্বাস খলিফা ও তার লোকজন প্রতিবেশী শাহীনকে বেধরক মারধর করে। দ্রুত স্বজনরা শাহীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত শাহীন মিয়া বলেন, আমার চলাচলের পথে কাটার বেড়া দিয়ে রেখেছে আব্বাস খলিফা। এর প্রতিবাদ করলে আমাকে মেরে রক্তাক্ত করেছে। তিনি আরো বলেন, চলাচলের পথ বন্ধ করে দেয়ায় আমি বাড়ী থেকে বেড় হতে পারছি না। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি।
অভিযুক্ত আব্বাস খলিফা চলাচলের পথে কাটার বেড়া দেয়া ও মারধরের কথা স্বীকার করে বলেন, আমার জমিতে আমি বেড়া দিয়েছি। তিনি আরো বলেন, এতে শাহীনের চলাচলে কোন বাধা সৃষ্টি হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ ইমদাদুল হক চৌধুরী বলেন, আহত শাহীনকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। শাহীনের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখমের চিহৃ রয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!