আমতলীতে কলা কাটাকে কেন্দ্র করে হামলায় আহত-৭ | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে কলা কাটাকে কেন্দ্র করে হামলায় আহত-৭

আমতলীতে কলা কাটাকে কেন্দ্র করে হামলায় আহত-৭

আমতলীতে কলা কাটাকে কেন্দ্র করে হামলায় আহত-৭
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ গাছ থেকে কলা কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের হামলায় ৭ জন আহত হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে আমতলী ও বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার ঘোপখালী গ্রামে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানাগেছে, উপজেলার ঘোপখালী গ্রামের শাহীন হাওলাদার বিরোধীয় জমির কলা গাছ থেকে একছড়া কলা কাটে। এতে ক্ষুব্ধ হয়ে কলা গাছ মালিক হালিম হাওলাদার শাহীনকে টেটা বিদ্ধ করে। এ ঘটনায় জের ধরে শাহীন হাওলাদারের লোকজন হালিম হাওলাদারের বাড়ীতে হামলা চালায়। এতে ইউসুফ হাওলাদার, রায়েজিদ হাওলাদার, হালিম হাওলাদার, সকিনা, আলেয়া ও ঝুমুর আক্তার আহত হয়। গুরুতর আহত ইউসুফ, ঝুমুর, সখিনাকে বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শাহীনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইউসুফ হাওলাদার বলেন, হালিমের রোপনকৃত কলা গাছ থেকে একছড়া কলা শাহীন কেটে নিয়ে যায়। এ ঘটনায় শাহীনের লোকজন আমাদের বাড়ীতে হামলা চালিয়ে তিন নারীসহ ছয়জনকে মারধর করেছে।
শাহীন হাওলাদারের চাচাতো ভাই মিরাজ হাওলাদার বলেন, শাহীন তার জমি থেকে একছড়া কলা কাটলে ক্ষিপ্ত হয়ে হালিম হাওলাদার শাহীনকে টেটা বিদ্ধ করে। এ ঘটনায় উভয় পক্ষে সংঘর্ষ হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ ইমদাদুল হক চৌধুরী বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!