সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ কলাপাড়ায় গাছের সাথে গলায় ফাঁস দিয়ে মো.রুবেল হাওলাদার (২২) নামে এক শ্রমিক আত্মহত্যা করেছে শুক্রবার রাতে আড়াইটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো.আলম হাওলাদারের ছেলে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসী ধারনা করছেন।
জানা গেছে, রাতে তার পিতার সাথে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করার পর তার পিতা ঘুমিয়ে পড়ে। এসময় সে বাড়ীর ঊঠোনে গাব গাছের সাথে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে। তার মা সিহরি খেতে ঊঠলে উঠোনে নেমে তার লাশ ঝুলতে দেখে বাড়ীর সবাইকে খবর দেয়। পরে তার লাশটি উদ্ধার করে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মো.মোস্তাফিজুর রহমান জানান, তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!