আমতলীতে অটোচোর গ্রেপ্তার অটোগাড়ী উদ্ধার | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে অটোচোর গ্রেপ্তার অটোগাড়ী উদ্ধার

আমতলীতে অটোচোর গ্রেপ্তার অটোগাড়ী উদ্ধার

আমতলীতে অটোচোর গ্রেপ্তার অটোগাড়ী উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী উপজেলার একে স্কুল চৌরাস্তা থেকে অটোচোর চক্রের হোতা মোঃ আরিফ হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে অটোগাড়ীসহ তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার অটোচোর আরিফকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, গত শনিবার পৌর শহরের ছুড়িকাটা এলাকা থেকে মোঃ সোহেল রানার একটি অটোগাড়ী চুরি হয়। সোহেল পৌর শহরের বিভিন্ন এলাকায় অটো খুঁজতে থাকে। দুই দিনে সন্ধান পায়নি। রবিবার রাতে গাড়ী মালিক সোহেল আমতলী একে স্কুল চৌরাস্তা এলাকায় চোর আরিফকে অটোসহ ধরে ফেলে এবং মারধর করে। পরে অটো মালিক মোঃ সোহেল রানা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে চোর আরিফকে অটোসহ থানায় নিয়ে আসে এবং আমতলী হাসপাতালে চিকিৎসা দেন। এ ঘটনায় সোহেল রানা বাদি হয়ে আরিফের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সোমবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অটোগাড়ীসহ চোর আরিফ হোসেন মৃধাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!