প্রধানমন্ত্রীর ঈদ-উপহার নিতে এসে কলাপাড়ায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর ঈদ-উপহার নিতে এসে কলাপাড়ায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু

প্রধানমন্ত্রীর ঈদ-উপহার নিতে এসে কলাপাড়ায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু

প্রধানমন্ত্রীর ঈদ-উপহার নিতে এসে কলাপাড়ায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ ঈদ সহায়তার নগদ অর্থ আনতে গিয়ে কলাপড়ায় মোটরসাইকেল চাপায় নুরুল ইসলাম মাঝি (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল তিনটার দিকে উপজেলার বালীয়াতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত নুরুল ইসলাম মাঝি ওই ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সুমন হাওলাদার জানান, তিনি বাড়ি থেকে পায় হেটে প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ ঈদ সহায়তার নগদ অর্থ (৪৫০ টাকা) ইউনিয়ন পরিষদ থেকে আনতে যাওয়ার পথে একটি মটোরসাইকেল তাকে চাপা দেয়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা প্রথমে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাক্ষনিক ওই বৃদ্ধাকে পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরন করা হয়।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত এ বিষয়টি তাদের জানা নেই। তবে খোজঁ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!