কলাপাড়ায় দরিদ্রদের মাঝে এমপি মহিব্বুর রহমানের খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় দরিদ্রদের মাঝে এমপি মহিব্বুর রহমানের খাদ্য সহায়তা বিতরন

কলাপাড়ায় দরিদ্রদের মাঝে এমপি মহিব্বুর রহমানের খাদ্য সহায়তা বিতরন

কলাপাড়ায় দরিদ্রদের মাঝে এমপি মহিব্বুর রহমানের খাদ্য সহায়তা বিতরন

বিশেষ প্রতিবেদকঃ করোনা মহামারীর দুর্যোগকালীন পরিস্থিতিতে কলাপাড়া ও রাঙ্গাবালী এলাকার দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব। বুধবার (১২মে) সকালে পৌর শহরের শাহজালাল ইসলামী ব্যাংক ভবনের নীচে ও উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংক লি:’র পরিচালক ও শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এমপি’র বড় ভাই ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান’র সৌজন্যে দরিদ্রদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, শাহজালাল ইসলামী ব্যাংক লি:’র কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো: তরিকুল ইসলাম হিরন প্রমূখ।

খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে সাংসদ মহিব্বুর রহমান বলেন, ’করোনা কালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে কিছু খাদ্য সহায়তা নিয়ে এসেছি। আপনারা এ উপহার গ্রহন করে স্বাস্থ্য বিধি মেনে ঈদ উদযাপন করুন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করুন, যাতে বর্তমান পরিস্থিতি কাটিয়ে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মান করতে পারেন।’

একই দিন বিকেলে তিনি উপজেলার ধূলাসার ও রাঙ্গাবালী এলাকায় দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেন।

শাহজালাল ইসলামী ব্যাংক লি: সূত্র জানায়, কলাপাড়া ও রাঙ্গাবালী এলাকার ১৭৫০ দরিদ্র পরিবারের জন্য ১৬ লক্ষ টাকা ব্যয়ে এ ঈদ উপহার বিতরন করা হয়। যাতে ১০ কেজি চাল, ২লিটার তেল, ১ কেজি চিনি, মুসুরী ডাল ১ কেজি, ১প্যাকেট লাচ্চা সেমাই ও ১০০ গ্রাম গুড়া দুধ রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!