গলাচিপায় ছেলেকে ঈদে জামা কিনে না দেয়ায় সংঘর্ষে আহত-৭ | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
গলাচিপায় ছেলেকে ঈদে জামা কিনে না দেয়ায় সংঘর্ষে আহত-৭

গলাচিপায় ছেলেকে ঈদে জামা কিনে না দেয়ায় সংঘর্ষে আহত-৭

গলাচিপায় ছেলেকে ঈদে জামা কিনে না দেয়ায় সংঘর্ষে আহত-৭

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ছেলেকে ঈদে নতুন জামা কিনে না দেয়ায় স্বামী-স্ত্রীর দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। ঈদের দিন শুক্রবার (১৪ মে) উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের বালির হাওলা গ্রামের বাদল হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের বালির হাওলা গ্রামের বাদল হাওলাদার (৩৫) তার সাত বছরের ছেলেকে ঈদে নতুন জামা কিনে না দেওয়ায় গতকাল বৃহস্পতিবার (১৩ মে) রাতে স্ত্রী লুৎফার বেগম (৩০) তার স্বামীর কাছে কারণ জিজ্ঞাসা করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকাবিতন্ডা হয়। এক পর্যায়ে বাদল তার স্ত্রীকে মারধর করে।
লুৎফার মারধরের ঘটনা তার বাবার বাড়ির লোকজনকে জানালে শুক্রবার সকাল ১০টার দিকে তার ভাইয়েরা বাদলের বাড়িতে গিয়ে বাদলকে গালমন্দ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে বাদল, লুৎফার বেগম, ফকু হাওলাদার, আবুল কাসেম, মিন্টু হাওলাদার, রাসাদুল ও সোহাগ আহত হয়। গলাচিপা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লুৎফার বেগমের ভাই আলামিন ও আলমগীরকে আটক করে।
গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ঈদের দিন মারামারির ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করেছে। এখনও কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!