কলাপাড়ায় এক গৃহবধূর লাশ উদ্ধার; স্বামী আটক | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় এক গৃহবধূর লাশ উদ্ধার; স্বামী আটক

কলাপাড়ায় এক গৃহবধূর লাশ উদ্ধার; স্বামী আটক

কলাপাড়ায় এক গৃহবধূর লাশ উদ্ধার; স্বামী আটক

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করে পুলিশ। এ ঘটনায় ভিকটিম গৃহবধূর স্বামী শিমুল ফকির (২৪) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ ।

নিহত গৃহবধূ মোসা. রুবিনা বেগম (১৯) উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের রফিক হাওলাদার’র মেয়ে। তার রাতুল নামে তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে রবিবার দুপুরে মধ্য টিয়াখালী গ্রামের সত্তার ফকির’র বাড়ী থেকে গৃহবধূ মোসা. রুবিনা বেগম’র লাশ উদ্ধার করে পুলিশ। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।

ওসি আরও জানান, নিহতের শ্বশুর বাড়ীর লোকজন এটিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা বলে পুলিশকে জানিয়েছে। তবে ভিকটিম পরিবার সূত্র এটিকে হত্যাকান্ড বলে দাবী করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভিকটিম গৃহবধূর স্বামী শিমুল ফকিরকে আটক করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!