পটুয়াখালী ও কলাপাড়া সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পটুয়াখালী ও কলাপাড়া সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন

পটুয়াখালী ও কলাপাড়া সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন

পটুয়াখালী ও কলাপাড়া সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন

আপন নিউজ ডেস্কঃ দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে পটুয়াখালীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টাল এ কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পটুয়াখালী প্রেসক্লাবের উদ্দোগে অনুষ্ঠিত এ
মানববন্ধনে সিনিয়র সাংবাদিক রোজিনার মুক্তি দাবী করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী ও পটুয়াখালী টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন’র সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। এছাড়া বিকেল ৫টায় প্রথম আলো বন্ধু সভার উদ্দোগে সাংবাদিক
রোজিনার মুক্তি দাবী করে মানববন্ধন করেছে প্রথম আলো, পটুয়াখালী বন্ধু সভার সদস্যরা।

একই দিন মঙ্গলবার বিকাল ৫ টায় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করে কলাপাড়া গণমাধ্যমকর্মীরা। কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানবন্ধেনে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সম্পাদক এসএম মোশাররফ হোসেন মিন্টু, সাবেক সম্পাদক মোহসিন পারভেজ, নেছার উদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক মিজানুর রহমান বুলেট, সাইফুল ইসলাম রয়েল, রাসেল মোল্লা প্রমূখ।

এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দীর্ঘ সময় আটকে রেখে হেনস্তা এবং রাতে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে যেভাবে নথি চুরির মামলা দেওয়া হয়েছে তাতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান বলছেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে সংঘটিত অনিয়ম ও দুর্নীতি এবং করোনা সংকট মোকোবেলায় প্রতিষ্ঠানটির সমন্বয়হীনতা, পেশাদারিত্বের যে ঘাটতি ও স্বরূপ রোজিনা ইসলামের সাম্প্রতিক প্রতিবেদনসমূহে উঠে এসেছে, এটাকে তারই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া বিবেচনা করাই স্বাভাবিক। এখন পর্যন্ত যারা কিছুটা হলেও নীতি ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করছেন, শত প্রতিকূলতা সত্ত্বেও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে নিয়মিত জনস্বার্থ রক্ষার চেষ্টা করছেন, এটা তাঁদের জন্য দুর্নীতিবাজদের পক্ষ থেকে একটি হুঁশিয়ারি বার্তা বলে মনে করি। এর রেশ আমাদের ধারণারও বাইরে। ”

এছাড়া এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে), অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!