রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় প্রচন্ড তাপদাহে গরম ডাবের বাজার

গলাচিপায় প্রচন্ড তাপদাহে গরম ডাবের বাজার

গলাচিপায় প্রচন্ড তাপদাহে গরম ডাবের বাজার

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় তাপদাহ বাড়তে থাকায় ডাবের দাম এখন আকাশচুম্বী। রোজার পরে আবারও শুরু হয়েছে প্রচন্ড তাপদাহ, ছড়িয়ে পরেছে ডায়রিয়া, দেখা দিয়েছে স্যালাইন সংকট। সারাদিন গরমে অতিষ্ট হয়ে মানুষ চাইছেন একটু ফল খেতে। কিন্তু ডাবের দাম অনেক বেশি থাকায় সাধারণ মানুষ এখন ডাব কিনতে সাহস পাচ্ছে না। সরেজমিনে গিয়ে ডাব বিক্রেতা পৌর শহরের মো. রিয়াল, সোহরাব মিয়া, সুবাস বিশ্বাস, জহিরুল ইসলাম ও নারিকেল বাগানি এবং স্থানীদের সাথে কথা বলেন জানাযায়, প্রচন্ড তাপদাহে ডাবের চাহিদা বেড়ে গেছে। আগের মত কম দামে ডাব কিনতে না পারায় বাধ্য হয়ে বেশি দামে ডাব বিক্রি করছে। তাছাড়া ডাবের ফলনও কমতে শুরু করেছে। গাছ থেকে ডাব পারা, পরিবহনসহ দাম অনেক বেশি পড়ে যাচ্ছে। মঙ্গলবার (১৮ মে) পৌরসভার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, আকারভেদে প্রতি পিস ডাব ৫০ টাকা থেকে ৭০ টাকা দামে বিক্রি করা হচ্ছে। কোনো কোনো বিক্রেতা ডাব একটু বড় হলেই তার দাম হাঁকছেন আশি থেকে একশ টাকা। যা স্মরণকালের সর্বোচ্চ হওয়ায় স্বাভাবিক দিনের তুলনায় দাম চওড়া হওয়ায় অনেকেই ফিরে যাচ্ছেন না কিনে। গাছ চাষি মনির হোসেন বলেন, আবহাওয়া অনুক‚লে না থাকায় এবার নারকেল গাছে ফলন খুবই কম উৎপাদন হয়েছে। ডাব কম হওয়ায় চাহিদাও বৃদ্ধি পেয়েছে এবং এবার ডাব বিক্রেতা বাড়ি বাড়ি গিয়ে ডাব সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, ডাবের দামও ভালো পেয়েছি। যে কারণে ডাবের দাম অনেক বেশি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!