মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
মহিপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংর্ঘষে নারীসহ আহত-৬

মহিপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংর্ঘষে নারীসহ আহত-৬

মহিপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংর্ঘষে নারীসহ আহত-৬

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ মহিপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংর্ঘষে নারীসহ উভয় পক্ষের ছয়জন আহত হয়েছে। আহতরা হলো জহিরুল ইসলাম (৩৫),জাকিয়া আক্তার (৩০), আনোয়ারা বেগম (৬৫), জহিরুল হক বাবুল (৬৬), মো.সোহেল (৩৪) ও সালাউদ্দিন (২৫)। এদেরকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের জুয়েল ও তার সৎ ভাই জহিরুল ইসলাম বাবু সাথে জমি নিয়ে বিরোধ চলছে দীর্ঘ দিন ধরে। মঙ্গলবার সকালের দিকে জুয়েল একটি ঘর তুলতে ছিল। এসময় জহিরুল ইসলাম বাবু ও তার সন্তানরা এসে বাধা দেয়। এসময় বাকবিতন্ডার এক পর্যায় সংর্ঘষে রুপ নেয়। সংঘর্ষে জুয়েলের বোন জাকিয়া আক্তার ও তার স্বামী জহিরুল ইসলাম আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে মহিপুর থানার পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। আহতের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামন বলেন, এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি। আভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!