মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে হাত ও পায়ের রগ কর্তনের বিচার ও গ্রেপ্তার দাবীতে বিক্ষোভ ও সমাবেশ

আমতলীতে হাত ও পায়ের রগ কর্তনের বিচার ও গ্রেপ্তার দাবীতে বিক্ষোভ ও সমাবেশ

আমতলীতে হাত ও পায়ের রগ কর্তনের বিচার ও গ্রেপ্তার দাবীতে বিক্ষোভ ও সমাবেশ

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের ভাগ্নে আবুল কালাম আজাদের দুই হাত ও দুই পায়ের রগ কর্তনের ঘটনার সাথে জড়িতদের বিচার ও গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে রবিবার রাত সাড়ে ৮ টায় শহরে বিক্ষোভ ও সমাবেশ করা হয়।
পৌর শহরের আবদুল্লাহ সুপার মার্কেট থেকে বিক্ষোভটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার চৌরাস্তা মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, শ্রমিক লীগ সভাপতি ফরিদ উদ্দিন ম্যালাকার, যুবলীগ সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান ও যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবদুস ছোবাহান লিটন প্রমুখ। সমাবেশে বক্তারা আবুল কালাম আজাদের উপর বর্বর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করেছেন। এদিকে এ ঘটনার চার দিন পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়নি। এতে পুুলিশ কোন আইনগত ব্যবস্থা নিতে পারেনি বলে জানান ওসি শাহ আলম হাওলাদার।

উল্লেখ, শুক্রবার রাত ৯টার দিকে দাওয়াত খাওয়ানোর কথা বলে দুর্বৃত্ত্বরা ডেকে নিয়ে আমতলীর নোমরহাট- খুরিয়ার খেয়াঘাট সড়কের চলাভাঙ্গা নামক স্থানে মোটর সাইকেলের গতিরোধ করে আজাদের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেয়। আজাদ ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!