আমতলী পৌরসভার উদ্যোগে পানি বন্দি এক হাজার পরিবারের মাঝে খাবার বিতরন | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলী পৌরসভার উদ্যোগে পানি বন্দি এক হাজার পরিবারের মাঝে খাবার বিতরন

আমতলী পৌরসভার উদ্যোগে পানি বন্দি এক হাজার পরিবারের মাঝে খাবার বিতরন

আমতলী পৌরসভার উদ্যোগে পানি বন্দি এক হাজার পরিবারের মাঝে খাবার বিতরন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী পৌরসভার উদ্যোগে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানি বন্দি এক হাজার পরিবারের মাঝে খিচুরী ও শুকনা খাবার বিতরন করা হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে এ খাবার বিতরন করা হয়।
জানাগেছে, ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে পায়রা নদীর পানি বৃদ্ধি পেয়ে আমতলী পৌর শহরের নিম্নঞ্চাল প্লাবিত হয়ে যায়। এতে পানি বন্দি হয়ে পরে পৌর শহরের নদী সংলগ্ন এলাকার কয়েক হাজার মানুষ। ওই পানি বন্দি পরিবারগুলোর মধ্যে বুধবার রাতে এক হাজার পরিবার মাঝে খিচুরী ও শুকনা খাবার বিতরন করা হয়। খাবার বিতরন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিত কুমার মোদক, পৌর সচিব মোঃ আবুল কালাম আজাদ, হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ নাশির উদ্দিন, প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান মীর, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল হক প্রমুখ।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানি বন্দি পৌর শহরের এক হাজার পরিবারের মাঝে খিচুরী ও শুকনা খাবার বিতরন করা হয়েছে। তিনি আরো বলেন, পৌর শহরের কোন মানুষ অভুক্ত থাকবে না। সকল মানুষের দ্বোর গোড়ায় পৌছে দেয়া হবে প্রয়োজন মত সেবা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!