ইয়াসের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙ্গে নিম্নঞ্চাল প্লাবিত | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
ইয়াসের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙ্গে নিম্নঞ্চাল প্লাবিত

ইয়াসের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙ্গে নিম্নঞ্চাল প্লাবিত

ইয়াসের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙ্গে নিম্নঞ্চাল প্লাবিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কম পক্ষে দুই কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া আরও ৫ থেকে ৬ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। শতাধিক মাছের ঘের প্লাবিত হয়ে কয়েক কোটি টাকার মাছ ভেসে গেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীর পানি ৫ থেকে ৬ ফুট বৃদ্ধি পায়। বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাহিরে আরও ৭ থেকে ১০টি গ্রাম ও নিম্নঞ্চাল প্লাবিত হয়েছে। গলাচিপার চরকাজল ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ প্রবল স্রোতে ছিড়ে চরকাজল ল ঘাটসহ ছোট চরকাজল, বড় চরকাজল, ছোটশিবা প্লাবিত হয়েছে। রতনদি তালতলী ইউনিয়নের বদনা তলী পয়েন্টে এবং ডাকুয়া ইউনিয়নের তেতুলতলা বাজার সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাহিরে চরবিশ্বাস ইউনিয়নের চর বাংলা, চর নজির, গলাচিপা শহরের আড়তপট্টি, কুটিয়াল পাড়া, তালেব নগর আবাসন প্রকল্প, পেয়ারা বাগান, কলাবাগান, গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়ার চর, চর কারফারমা, পানপট্টি ইউনিয়নের পানপট্টি ল ঘাট, সন্নিরবান, গ্রামর্দ্দন প্লাবিত হয়েছে। বুধবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. হুমায়ুন কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন বুধবার দুর্গত এলাকা পরিদর্শন করে বদনাতলী ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!