মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
ঘুর্ণিঝড় ইয়াস; আমতলী উপজেলায় পানিতে ৪০০ পান বরজ বিনষ্ট

ঘুর্ণিঝড় ইয়াস; আমতলী উপজেলায় পানিতে ৪০০ পান বরজ বিনষ্ট

ঘুর্ণিঝড় ইয়াস; আমতলী উপজেলায় পানিতে ৪০০ পান বরজ বিনষ্ট

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে আমতলীর সাতটি ইউনিয়নের চার’শ পানের বরজে লবন পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। এতে অন্তত অর্থ কোটি টাকার ক্ষতিহয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম।

জানাগেছে,ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে পায়রা নদীতে বিপদসীমার উপরে ৬২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে নদী সংলগ্ন আমতলী পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। লবন পানিতে উপজেলার চার’শ পানের বরজে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। এতে ক্ষয় ক্ষতির পরিমান অন্তত অর্থ কোটি টাকা বলে জানান উপজেলা কৃষি বিভাগ। পান চাষিরা বলেন, বন্যার লবন পানি পান বরজে ঢুকে পানের লতা পঁচে যাচ্ছে। এতে তাদের বেশ সর্বনাশ হয়েছে। মাটি লবনাক্ত হয়ে যাওয়ায় ওই জমিতে এ বছর আর পান চাষ করা সম্ভব হবে না বলে জানান চাষিরা।
গুলিশাখালী ষোল হাওলাদার গ্রামের পান চাষি হিরু হাওলাদার বলেন, বন্যার লবন পানি ঢুকে আমার ১৮ শতাংশ জমির পান বরজ নষ্ট হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ওই জমিতে এ বছর আর পান চাষ করা যাবে না। এতে আমার অন্তত দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
একই গ্রামের জামাল হাওলাদার বলেন, বন্যার লবন পানি পান বরজে প্রবেশ করে সব শেষ হয়ে গেছে। তিনি আরো বলেন, আমার পান বরজই সম্ভল। সেই সম্ভল শেষ হয়ে গেল।
উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, বন্যার লবন পানিতে তলিয়ে উপজেলার চার’শতাধিক পানের বরজ নষ্ট হয়েছে। তিনি আরো বলেন, এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!