মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে হত্যা মামলার মুল আসামী গ্রেপ্তার

আমতলীতে হত্যা মামলার মুল আসামী গ্রেপ্তার

আমতলীতে হত্যা মামলার মুল আসামী গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধ সোনা মিয়া শুনু হাওলাদার (৭০) হত্যা মামলার মুল আসামী মোস্তফা মাতুব্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ ম সকালে গলাচিপা উপজেলার গোলখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেলে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।





জানাগেছে, উপজেলার পূর্ব সোনাখালী গ্রামের সোনা মিয়া শুনু হাওলাদারের সাথে তার ফুফুাতো ভাই গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের কা নবাড়ীয়া গ্রামের মেনাজ ফকিরের সাথে এক একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২০ এপ্রিল সন্ত্রাসী নিয়ে ওই বিরোধীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় মামলার মুল আসামী মোস্তফা মাতুব্বর। এতে বাঁধা দিলে বৃদ্ধ সোনা মিয়া শুনু হাওলাদারকে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন নিহতের ছেলে জালাল হাওলাদার বাদী হয়ে মোস্তফা মাতুব্বকে আসামী করে আমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার এক মাস ৯ দিন পর আমতলী থানার ওসি (তদন্ত) রনজিত কুমার সরকার হত্যার মুল হোতা মোস্তফাকে গ্রেপ্তার করে। পুলিশ ওইদিন বিকেলে তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, হত্যা মামলার মুল আসামী মোস্তফাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!