মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
মহিপুরে পুলিশের বিরেুদ্ধে অভিযোগ; পুত্র হত্যার বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

মহিপুরে পুলিশের বিরেুদ্ধে অভিযোগ; পুত্র হত্যার বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

মহিপুরে পুলিশের বিরেুদ্ধে অভিযোগ; পুত্র হত্যার বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিবেদকঃ মহিপুর থানা পুলিশের বিরেুদ্ধে অভিযোগে কলাপাড়ায় পুত্র হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পিতা। বুধবার (২রাজুন) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে উপজেলার কুয়াকাটা পৌর এলাকার কচ্ছপখালী গ্রামের মো: সিদ্দিক ভদ্র এ সংবাদ সম্মেলন করেন। এসময় লতাচাপলি ইউপি সদস্য মো: হারুন-অর-রশিদ সহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।



সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মোঃ সিদ্দিক ভদ্র বলেন, ’আমি নিজ জমিতে কৃষি কাজ করে এবং কৃষি কাজের অবসরে আমি ও আমার পুত্র ভিকটিম মোঃ মিরাজ ভদ্র মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে দুই ছেলে এবং এক মেয়েসহ স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতেই বসবাস করছিলাম। আমার ছেলে ভিকটিম মিরাজ বিবাহ যোগ্য হওয়ায় গত বছর লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মোঃ ফোরকান মিয়ার কন্যা ফারজানা আক্তারের সাথে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে তার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবন ভালই চলছিল। পরে প্রায়শ:ই আমার পুত্র বধূ ফারজানা তার পূর্বের প্রেমিক পার্শ্ববর্তী বরগুনা জেলার বামনা থানার জয়নগর গ্রামের মোঃ নাসির মিস্ত্রীর ছেলে মোঃ রাকিব এর সাথে মোবাইলে কথা বলে। পরে যৌথ তালাকের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ।




সিদ্দিক ভদ্র বলেন, ’ঘটনার দিন ২০মে রাতে পরিবারের সাথে একত্রে রাতের খাবার খেয়ে মিরাজ হাতে মোবাইল নিয়ে ঘর থেকে বের হয়। পরে আর বাড়িতে না ফেরায় পরিবারের সকলে উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করি। পরের দিন শুক্রবার সকাল অনুমান ৯টার দিকে প্রতিবেশী কাদের মুসুল্লীর নিকট শুনতে পাই যে, মোঃ তোফাজ্জেল মাতুব্বরের মরিচ ক্ষেতে আমার ছেলের লাশ পড়ে আছে। বর্ণিত স্থানে ভিকটিম এর মৃত দেহ উত্তর দিকে মাথা দক্ষিনে পা চিৎ হওয়া অবস্থায় পড়ে ছিল। তার পরিহিত জিন্সের প্যান্টের বেল্ট ও প্যান্টের চেইন খোলা, নাক থেকে রক্ত, মুখ দিয়ে লালা বের হচ্ছিল। বুকের ডান পাশে পাঁজরের নিচে ও উপরে আঘাতের চিহ্ন এবং ডান বাহুতে তিনটি পোড়া ক্ষত চিহ্ন দেখতে পাই।’
পরে মহিপুর থানায় আসামীদের নাম ঠিকানা দিয়েও অভিযোগ দেয়ার পরও বর্ণিত আসামীদের নাম উক্ত এজাহারে আসামীর কলামে রহস্যজনকভাবে বাদ দিয়ে পুলিশ অজ্ঞাত আসামীদের নামে দায়সাড়াগোছের একটি এজাহার রের্কড করে বলে সিদ্দিক ভদ্র অভিযোগ করেন।

এদিকে এ হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ভুক্তভোগী পিতা বুধবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত যা আদেশের জন্য রাখেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!