কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে “জয়বাংলা ক্লাব” উদ্বোধন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে “জয়বাংলা ক্লাব” উদ্বোধন

কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে “জয়বাংলা ক্লাব” উদ্বোধন

কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে “জয়বাংলা ক্লাব” উদ্বোধন।

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে “জয়বাংলা” ক্লাব উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকাল ৫ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড অঞ্জুপাড়া নামক গ্রামে এ ক্লাবটি উদ্বোধন করা হয়।

ক্লাব উদ্বোধন শেষে আলোচনা সভা হয়। এতে টিয়াখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মোকলেসুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, আসন্ন ২নং টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইয়ামিন আহমেদ।




বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. আঃ সালাম বিশ্বাস, সহ-সভাপতি কাজী মিজান, কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দীন, মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও গুলশান থানা ছাত্রলীগ এর সাবেক সফল সাংগঠনিক সম্পাদক এস.এম আশিকুর রহমান নিয়াজ ও ৩নং ওয়ার্ড এর মেম্বার প্রার্থী রাকিবুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মিলন মাহমুদ মোকছেদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউর রহমান লিমন, বেলাল হোসেন, পৌর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, স্থানীয় নেতৃত্ব মো. রিপন গাজী, মো.কবির হাওলাদার।
এসময় উপজেলা ও টিয়াখালী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ, জয়বাংলা ক্লাবসহ টিয়াখালী ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।




অঞ্জুপাড়া জয়বাংলা ক্লাব উদ্বোধন ও আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ও প্রধান অতিথি ইয়ামিন আহমেদ এর পক্ষ থেকে ক্লাবে একটি ৩২” এলইডি টিভি উপহার দেয়া হয়।

ইয়ামিন আহমেদ জানান, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জয়বাংলা ক্লাবের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মহিব্বুর রহমান অনুমতিক্রমে ওই জয় বাংলা ক্লাব উদ্বোধন করেছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!