আমতলীতে প্রতিবন্ধিকে কুপিয়ে হত্যা | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে প্রতিবন্ধিকে কুপিয়ে হত্যা

আমতলীতে প্রতিবন্ধিকে কুপিয়ে হত্যা

আমতলীতে প্রতিবন্ধিকে কুপিয়ে হত্যা

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী উপজেলার কড়াইবুনিয়া গ্রামের শাহ জাহান কবিরাজ নামের এক শারীরিক প্রতিবন্ধিকে কুপিয়ে হত্যা শেষে পুকুরে ফেলে রেখেছে সন্ত্রাসীরা। শনিবার (৫ জুন) পুলিশ নিহত শাহ জাহানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার সৎ ভাই স্বপন কবিরাজ, আলানুর কবিরাজ, আল আমিন কবিরাজ ও মজিদ কবিরাজকে থানায় নিয়ে আসে। ঘটনা ঘটেছে শুক্রবার রাতে।
জানাগেছে, উপজেলার কড়াইবুনিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধি শাহ-জাহার কবিরাজ ঢাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে। গত দুই মাস পুর্বে তিনি ঢাকা থেকে বাড়ীতে আসনে। জমি জমা নিয়ে সৎ ভাই স্বপন কবিরাজ, আলানুর কবিরাজ, আল আমিন কবিরাজ ও মজিদ কবিরাজের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলে আসছে।




এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিস বৈঠক হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কল্যাণপুর বাজারে বসে সৎ ভাই মজিদ কবিরাজের ছেলে নুর হোসেন এবং তার ভগ্নিপতি নাশির হাওলাদারের সাথে জমি-জমা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায় তারা প্রতিবন্ধি শাহ জাহানকে মারধর করে। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। গত দুইদিন তাকে পরিবারের লোকজন খুঁজে পায়নি। তাকে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে শাহ-জাহানের মরদেহ পার্শবর্তী ইদ্রিস মোল্লার পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত শাহ জাহান কবিরাজের সৎ ভাই স্বপন কবিরাজ, আলানুর কবিরাজ, আল আমিন কবিরাজ ও মজিদ কবিরাজকে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, নিহত শাহ জাহান কবিরাজের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। ধারনা করা হচ্ছে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে রেখেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, শাহ জাহান কবিরাজ শারীরিক প্রতিবন্ধি। ঢাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন তিনি। তারা আরো বলেন, তার সাথে সৎ ভাইদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ এবং মামলা চলে আসছে। এ নিয়ে কয়েক দফায় শালিস বৈঠক হয়েছে কিন্তু সৎ ভাইরা সালিস বৈঠকের সিদ্ধান্ত মানেনি।




নিহত শাহ জাহান কবিরাজের ছেলে মাইনুদ্দিন কবিরাজ কান্নাজনিত কন্ঠে বলেন, জমিজমা নিয়ে সৎ ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বাবার বিরোধ ও মামলা চলে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কল্যাণপুর বাজারে বসে সৎ ভাই মজিদ কবিরাজের ছেলে নুর হোসেন কবিরাজ ও তার ভগ্নিপতি নাশির হাওলাদার বাবাকে মারধর করেছে। এরপর থেকে বাবা নিখোঁজ ছিল। তিনি আরো বলেন, বাবাকে তার সৎ ভাইরা পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে রেখেছে।
আমতলী থানার ওসি (তদন্ত) রনজিত কুমার সরকার বলেন, নিহত শাহ জাহান কবিরাজের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়লা তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় নিহতের চার সৎ ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!