রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় গ্রামে গ্রামে দৃশ্যমান প্রধানমন্ত্রীর শিক্ষা বান্ধব কর্মসূচী ও অবকাঠামো

গলাচিপায় গ্রামে গ্রামে দৃশ্যমান প্রধানমন্ত্রীর শিক্ষা বান্ধব কর্মসূচী ও অবকাঠামো

গলাচিপায় গ্রামে গ্রামে দৃশ্যমান প্রধানমন্ত্রীর শিক্ষা বান্ধব কর্মসূচী ও অবকাঠামো

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার ইউনিয়নগুলোর গ্রামে গ্রামে দৃশ্যমান প্রধানমন্ত্রীর শিক্ষা বান্ধব কর্মসূচী ও অবকাঠামো। শিক্ষা বান্ধব কর্মসূচীর আলোকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নে আজ দেশের প্রতিটা গ্রামে তা দৃশ্যমান। ভবিষ্যৎ বাংলাদেশকে এবং তৃণমূল পর্যায়ে শিশুদের শিক্ষার সুযোগ ও অবকাঠামো নির্মান করে শিশুদের শিক্ষার যে সুযোগ করেছে তা এ-দেশের মানুষ চিরদিন স্মরণ করবে। সোমবার (৭ জুন) গলাচিপা উপজেলার উত্তর পূর্ব গজালিয়া (১১১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (৪র্থ-তলা) নব নির্মিত ভবনের শুভ উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা সংসদ সদস্য এস এম শাহজাদা এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, আ’লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, আ’লীগ সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও সাবেক চেয়ারম্যান গাজী মো. ইউসুফ, আ’লীগ নেতা মো. হাবিবুর রহমান বিশ্বাস। উল্লেখ্য যে নব-নির্মিত স্কুল ভবনটি, এল.জি.ই.ডির বাস্তবায়নে ১ কোটি ৫০ লক্ষ ৯ হাজার ৭ শত টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছে। মাননীয় এমপি মহোদয় স্কুল ভবন পরিদর্শন করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং স্কুলের পরিবেশ সুন্দর রাখার জন্য কমিটি ও শিক্ষকদের প্রতি অনুরোধ করেন। স্কুল উদ্বোধনে এলাকার শত শত মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে প্রধান অতিথিসহ সকল অতিথিদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!