রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় মামলা করায় বাদীর স্বামীকে মারধর, ঘর ভাংচুর

গলাচিপায় মামলা করায় বাদীর স্বামীকে মারধর, ঘর ভাংচুর

গলাচিপায় মামলা করায় বাদীর স্বামীকে মারধর, ঘর ভাংচুর

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপায় মামলা করায় বাদীর স্বামীকে মারধর করে ঘর ভাংচুরের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নে। সোমবার (৭ জুন) রাত অনুমান সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটেছে বলে মামলার বাদী তুলি বেগম জানান। তিনি বলেন, গত ৩১ মে ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করায় সাতজনকে আসামী করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন তিনি। এর জেরে আসামীরা ক্ষিপ্ত হয়ে তার স্বামী মো. লুৎফর রহমানকে হরিদেবপুর একা পেয়ে মারধর করে। পরে আমার ঘর ভাংচুর করে। এলাকাবাসী আমার স্বামীকে উদ্ধার করে ওই রাতেই পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। এ বিষয়ে আহত লুৎফর রহমান বলেন, আমার ছেলেকে মারার প্রতিবাদে থানায় মামলা করলে আমার ছেলের শ্বশুর বাড়ির লোকজন ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে হরিদেবপুর বটতলায় এলোপাথারীভাবে কিল, লাথি, ঘুষি ও লাঠি দিয়ে দিয়ে মারতে থাকে। আমি ডাক চিৎকার দিলে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে। তিনি আরও বলেন, পরে আমার বাড়িতে গিয়ে আসামীরা আমার ঘর ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

এ বিষয়ে লুৎফর রহমান বাদী হয়ে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করবেন বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!