কলাপাড়ায় অবৈধ ঘাটে পন্য খালাসে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় অবৈধ ঘাটে পন্য খালাসে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার

কলাপাড়ায় অবৈধ ঘাটে পন্য খালাসে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার

কলাপাড়ায় অবৈধ ঘাটে পন্য খালাসে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় ইজারা নিয়ে কিংবা সরকারী কোষাগারে কোনরকম রাজস্ব জমা না দিয়ে অবৈধ ভাবে ঘাট তৈরী করে পন্য খালাস কার্যক্রম থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী মহল। অবৈধ ঘাটের এ টোল আদায়ের বিরুদ্ধে ইউএনও’র কাছে স্থানীয় জাহিদুল ইসলাম সম্প্রতি একটি অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত প্রভাবশালীরা তাদের নিজস্ব জমির ভাড়া হিসেবে জনসাধারণের কাছ থেকে অর্থ আদায় করছেন বলে জানান।




এদিকে ইউএনও’র নির্ধেশে ধানখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হামিদুল হক বাচ্চু সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন। যাতে বলা
হয়েছে সরকারী ইজারাকৃত উত্তর লালুয়া-মধুপাড়া নামক খেয়াঘাট দিয়ে পণ্য পারাপার না করে নিকটবর্তী ধোলাই বাজার নামক স্থানে নিজেদের তৈরী খেয়াঘাট দিয়ে মালামাল পারাপার করা হয়। এতে সরকারী যেমন রাজস্ব বঞ্চিত হচ্ছে, তেমনি অবৈধ ঘাট তৈরী করে টোল আদায়ের ফলে ভবিষ্যতে সরকারের নিকট থেকে কেউ উত্তর লালুয়া-মধুপাড়ার খেয়াঘাট ইজারা নিতে আগ্রহী হবেন না।




প্রতিবেদনে আরও বলা হয়, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ এই খেয়াঘাট পরিচালনা করছেন এলাকার প্রভাবশালী আতাহার তালুকদার ও বাদল হাওলাদার সহ বেশ কয়েকজন। ফলে সরকার তার নির্দিষ্ট রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত আতাহার তালুকদার বলেন, ’আমার রেকর্ডীয় জমিতে ঘাট তৈরি করে মালামাল পারাপার করছি। সরকারি ভাবে কোন অনুমতি নেইনি। পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে মালামাল পারাপারের জন্য লিখিত দরখাস্ত দিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, ’আমি তদন্ত প্রতিবেদন পেয়েছি। শীঘ্রই আইনগত পদক্ষেপ নেয়া হবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!