কলাপাড়ায় গবাদি পশু মেরে লুকিয়ে রাখার অভিযোগ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় গবাদি পশু মেরে লুকিয়ে রাখার অভিযোগ

কলাপাড়ায় গবাদি পশু মেরে লুকিয়ে রাখার অভিযোগ

কলাপাড়ায় গবাদি পশু মেরে লুকিয়ে রাখার অভিযোগ

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় কচুরিপানা ভর্তি খালের মধ্যে গবাদি পশু মেরে লুকিয়ে রাখার অভিযোগ পাওযা গেছে।

উপজেলার চাকামইয়া ইউনিয়নের ২ নং দারোগার তবক গ্রামে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গরুর মালিক মো. মনিরুল ইসলাম (৪০) কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে মনিরুল ইসলাম বলেন, একই গ্রামের মাে.নাসির উদ্দিন (২৮ ), পিতা-দেলােয়ার সিকদার , ২। মােঃ আরিফ (১৯ ) , পিতা – মােঃ নাসির চৌকিদার, ৩। মােঃ জসিম চৌকিদার ( ৩২ ) , পিতা – খালেক চৌকিদার , ৪। মোঃ জাহিদ চৌকিদার (২০) , পিতা-খালেক চৌকিদার, মোঃ সুলতান চৌকিদার (৫৩) , পিতা- মৃত আলতাফ চৌকিদার পূর্বে শত্রুতার জের বায়তুল মামুর জামে মসজিদের রাস্তার দক্ষিন পাশের খালে গরুটি মেরে খালের মধ্যে ফেলে রাখে।




তিনি আরও বলেন, আমার একটি লাল রংয়ের গাভী গরু যা মূল্য আনুমানিক চল্লিশ হাজার টাকা।
গত ০৪/০৬/২০২১ তারিখে গরুটি আসামীর বাড়ির পাশের বিলে ঘাস খাওয়ার জনা মাঠে বেঁধে রাখি।ওই সময় থেকে আমি আমার গরটি খুঁজে পাই না। আমি অনেক খোঁজাখুঁজি করলে বৃহস্পতিবার বিকাল ৫ টায় আশেপাশের লােকজন দেখিতে পেয়ে আমাকে জানালে আমি খালের পারে গিয়ে দেখতে পাই যে , আমার গরুটি মৃত অবস্থায় খালের মধ্যে ভাসছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!