কাঁঠালের মৌ মৌ গন্ধে মাতোয়ারা আমতলীর ছোট্ট গ্রাম কালিবাড়ীর জনপথ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
কাঁঠালের মৌ মৌ গন্ধে মাতোয়ারা আমতলীর ছোট্ট গ্রাম কালিবাড়ীর জনপথ

কাঁঠালের মৌ মৌ গন্ধে মাতোয়ারা আমতলীর ছোট্ট গ্রাম কালিবাড়ীর জনপথ

কাঁঠালের মৌ মৌ গন্ধে মাতোয়ারা আমতলীর ছোট্ট গ্রাম কালিবাড়ীর জনপথ

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ কাঠালোর মৌ মৌ গন্ধে মাতোয়ারা আমতলীর গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ীর জনপথ। সড়কের দু’পাশে শারি শারি দাড়ানো গাছে থোকায় থোকায় কাঠাল ঝুলছে। এ যেন প্রকৃতির দেয়া অপরূপ সৃষ্টি।
জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম কালীবাড়ী। ওই গ্রামে পাঁচ শতাধিক পরিবারের বসবাস। স্বাধাীনতার পরপর ওই গ্রামের মানুষ আলহাজ্ব বাছের আলী আকন রসালো সুমিষ্ট ও পুষ্টিকর ফল কাঁঠাল চাষের উদ্যোগ নেয়। দিন দিন কাঠাল গাছ রোপনের প্রবনতা বৃদ্ধি পায়। বর্তমানে ওই গ্রামের সকল পরিবারই কাঠাল গাছ রয়েছে। উপজেলা কৃষি অফিসে আমতলীতে কাঠাল চাষের কোন তথ্য নেই। কিন্তু গুলিশাখালী ইউনিয়নের ইউনুস আলী খান ডিগ্রী কলেজ থেকে তুলাতুলি স্ট্যান্ড পর্যন্ত কালিবাড়ী গ্রামের সড়কের দুই পাশে ব্যাক্তি উদ্যোগে কাঠাল গাছ রোপন করা হয়েছে। সড়কের দুই পাশে শারি শারি কাঁঠাল গাছ থাকায় অপরূপ সৌন্দার্যে সেজেছে গ্রামটি। গাছে থোকায় থোকায় কাঁঠাল ঝুলছে। এ যেন প্রকৃতির অপরূপ সৃষ্টি। সড়কের দু’পাশের কাঁঠাল গাছের নয়ানাভিরাম দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায়।

এ গাছগুলোর কাঁঠাল ফরমালিন মুক্ত। প্রকৃতির নিয়মে গড়ে উঠে ফল। গাছের মালিকারা শুরু পরিচর্যা ছাড়া আর কিছুই ব্যবহার করেন না। প্রকৃতির নিয়মের গাছেই কাঁঠাল পাকে। কাঁঠাল পাকাতে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করে না বলে জানান কাঁঠাল বাগান মালিক মোঃ আবু জাফর বিএসসি।




শুক্রবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, সড়কের দুই পাশে শারি শারি কাঁঠাল গাছ। গাছে থোকায় থোকায় কাঁঠাল ঝুলছে। পাখিরা পাকা কাঁঠাল ঠুকরে খাচ্ছে।
কালিবাড়ী গ্রামের আবু জাফর বিএসসি বলেন, সড়কের দু’পাশে ২০ টি কাঁঠাল গাছ রয়েছে। ওই গাছে থোকায় থোকায় কাঁঠাল ঝুলছে। তিনি আরো বলেন, কাঁঠাল পাকাতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না। নিয়ম মাফিক গাছেই কাঁঠাল পাকে। তিনি আরো বলেন, এই গ্রামের পাঁচ শতাধিক পরিবারের সকলেই কম বেশী কাঁঠাল গাছ রয়েছে। এ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আয় হয়।
একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সাইদুল হক ছত্তার আকন বলেন, ৫০টি কাঁঠাল গাছ আছে। গ্রামের প্রায় বাড়ীতে কাঁঠাল গাছ থাকায় এই গ্রামটি কাঁঠালের গ্রাম নামে পরিচিত। সড়কের পাশে এতো কাঁঠাল গাছ উপজেলা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।
গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, উপজেলার কাঁঠালের গ্রাম কালিবাড়ী। সড়কে পাশে ওই গ্রামের মানুষ কাঁঠাল গাছ রোপন করেছে। গ্রামটি এখন কাঁঠালের গ্রাম নামে পরিচিত।
উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল কবির বলেন, কালিবাড়ী গ্রামের সড়কের পাশে শারি শারি কাঁঠাল গাছ রয়েছে। ওই গাছে বেশ কাঁঠাল ফলে। ফরমালিন মুক্ত কাঁঠাল ওইখানেই পাওয়া যায়। তিনি আরো বলেন, ওই গ্রামের মানুষ সখের বসত সড়কের পাশে কাঁঠাল গাছ রোপন করেছে।
ওই গাছে থোকায় থোকায় কাঁঠাল ধরেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!