আমতলীতে নির্বাচনী সহিংসতা; দু’চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় আহত-১৩ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে নির্বাচনী সহিংসতা; দু’চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় আহত-১৩

আমতলীতে নির্বাচনী সহিংসতা; দু’চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় আহত-১৩

আমতলীতে নির্বাচনী সহিংসতা; দু’চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় আহত-১৩

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীর গুলিশাখালী ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির কর্মী সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুর রহমান আসাদ মৃধার কর্মী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলায় ১৩ জন আহত হয়েছে। গুরুতর আহত দু’জনকে আমতলী ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাতে গুলিশাখালী ও গোজখালী বাজারে।
জানাগেছে, গুলিশাখালী ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুর রহমান আসাদ মৃধার কর্মী সমর্থকদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় গুলিশাখালী ও গোজখালী বাজারে প্রচারনা চালাতে গিয়ে ধাওয়া পাল্টা ও হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়। গুরুতর আহত মোঃ রাসেল প ায়েতকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মনু মিয়াকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত মিজান দফাদার, মহিবুল, জাহিদ, আমিনুল মাদবর, নারী কর্মী শিল্পী, জলিল গাজী. লিটন বিশ্বাস, আল আমিন, মনির, জাকির ও মামুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থী শুক্রবার রাতে থানায় পাল্টা পাল্টি অভিযোগ দিয়েছেন।




স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুর রহমান আসাদ মৃধা অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির শতাধিক কর্মী সমর্থকরা মোটর সাইকেলে অস্ত্রের মহড়া দিয়ে আমার কর্মী সমর্থকদের মারধর ও পোষ্টার-ব্যানার ছিড়ে ফেলছে এবং মাইক ভাংচুর করছে। তিনি আরো বলেন, তারা এলাকার সাধারণ মানুষ ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।
আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কর্মী সমর্থকরা শান্ত ভাবে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে। কাউকে ভয়ভীতি প্রদর্শন ও অস্ত্রের মহড়া দিচ্ছে না। তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী আসাদের কর্মী সমর্থকরা আমার উপর হামলা করেছে। তার কর্মী সমর্থকদের হামলায় আমার ৬ কর্মী আহত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ ইমদাদুল হক চৌধুরী বলেন, আহত রাসেলকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, নির্বাচনে কোন সন্ত্রাসী কর্মকান্ড চলতে দেয়া হবে না। আইন শৃখংলা রক্ষায় সকল পদক্ষেপ নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!