তালতলীতে আগুনে পুড়ে ১২ ব্যবসা প্রতিষ্ঠান ছাই | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
তালতলীতে আগুনে পুড়ে ১২ ব্যবসা প্রতিষ্ঠান ছাই

তালতলীতে আগুনে পুড়ে ১২ ব্যবসা প্রতিষ্ঠান ছাই

তালতলীতে আগুনে পুড়ে ১২ ব্যবসা প্রতিষ্ঠান ছাই

আমতলী ও তালতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলার কচুপাত্রা বাজারের ব্রিজ সংলগ্ন ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। ঘটনা ঘটেছে সোমবার রাত সাড়ে নয়টার দিকে। খবর পেয়ে ওই রাতেই উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার, ইউএনও মোঃ কাওসার হোসেন ও ওসি কামরুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, উপজেলার কচুপাত্রা বাজারে সোমবার রাত সাড়ে নয়টার দিকে রুহুল আমিন মুন্সির বন্ধ কসমেটিক্স দোকানের বৈদ্যুতিক সট্ সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। আমতলী ও কলাপাড়া দমকল বাহিনী ও স্থানীয়রা দের ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ওই বাজারের আব্দুল হাই মুন্সি, আলমগীর হাওলাদার, পল্লী চিকিৎসক হাসান মিয়া, মধু মুন্সি, শামীম,কামাল ফকির, রুহুল আমিন মুন্সী, আমির হোসেন,জালাল টেইলার্স, বাপ্পি আকন, মিলন ও কুদ্দুস মেকারের দোকান ঘর মালামাল পুড়ে ছাই যায়। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। খবর পেয়ে ওই রাতেই তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার, ইউএনও মোঃ কাওসার হোসেন ও ওসি কামরুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




প্রত্যক্ষদর্শী মোঃ মিজানুর রহমান ও জালাল আকন বলেন, রুহুল আমিন মুন্সির বন্ধ কসমেটিক্সের দোকান থেকে আগুন সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পরে। দের ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ওই বাজারের ১২ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত একে কোটি টাকার ক্ষতি হয়েছে।
পান ব্যবসায়ী মোঃ আলমগীর হাওলাদার বলেন, মোর সব শ্যাষ। হারা জীবনে য্যা কামাই হরছি সব শ্যাষ অইয়্যা গ্যাছে। মোর এ্যাহন পতে বইতে অইবে।
কাপড় ব্যবাসায়ী মধু মন্সী বলেন, আমার পথে বসা ছাড়া আর উপায় নেই। তিনি আরো বলেন, আমার দোকান ঘরসহ ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার তামিম হাওলাদার বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট্ সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের তালিকা করে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়েছি। তিনি আরো বলেন, জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!