কলাপাড়ায় আম তিন কেজি ১০০ টাকা; কিনতে মানুষের ভীড় | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় আম তিন কেজি ১০০ টাকা; কিনতে মানুষের ভীড়

কলাপাড়ায় আম তিন কেজি ১০০ টাকা; কিনতে মানুষের ভীড়

কলাপাড়ায় আম তিন কেজি ১০০ টাকা; কিনতে মানুষের ভীড়

চঞ্চল সাহা, বিশেষ প্রতিবরদকঃ কলাপাড়ায় সস্তা দামে আম বিক্রি করায় বুধবার দুপুরে পৌরশহরের মনোহরী পট্রিতে শত শত মানুষ আম কিনতে ভীর করেছে। ”লক্ষ নামের এ আম তিন কেজি ১০০ টাকায় ডেকে ডেকে বিক্রি করায় মানুষ বৃষ্টির মধ্যেও ভীর করেছে আম কেনার জন্য। এসব আম বিক্রেতারা ভ্যানের উপর আম বোঝাই করে বিক্রি শুরু করেন। আবার শেষ হয়ে গেলে স্থানীয় আড়ৎদারদের কাছ থেকে পাইকারী দরে কিনে ঘুরে ঘুরে বিক্রি করছেন এ আম। অপরদিকে, আমপলি, ল্যাংড়া, হিমসাগর, রূপালী আমের দাম বেশী থাকায় স্বল্প আয়ের মানুষ কম দামের আম লক্ষ’র প্রতি ঝুঁকে পড়েছে। তবে অধিকাংশ ক্রেতারা বলছেন,করোনার কারনে মানুষের উপার্জন অনেকটা কমে গেছে, ফলে সাধ থাকলেও সাধ্য নেই। ফলে বাজারে কম দামের আমের প্রতি মানুষের ঝোঁক থাকাটা স্বাভাবিক বলেও তারা মন্তব্য করেন ক্রেতারা। আম বিক্রেতা মো.শহিদুল ইসলাম জানান, বাজারে ভাল মানের আম পাওয়া যাচ্ছে, কিন্তু কম দামের আম বেশী নিচ্ছে মানুষ। ফলে তারা কম দামের আমই বেশী রাখছেন। এসব আমে তাদের ব্যবসাও কম। কেজি প্রতি ২৫ টাকা দরে কিনে ৩০ টাকায় বিক্রি করায় লাভ কম হলেও ক্রেতারা কিনছেন বেশী।




এদিকে, এবছর স্থানীয় আমেরও ফলনও ভাল হয়েছে। অধিকাংশ মানুষ ফরমালিন মুক্ত আম কিনতে দেশীয় এ আমের প্রাধান্য বেশী দিচ্ছেন সবচেয়ে বেশী। স্থানীয় আমের চাষাবাদ বেশী হয়েছে, কুয়াকাটা, মম্বীপাড়া নীলগঞ্জ, মহিপুর ও ধানখালী ইউনিয়নে। আগামী দু’এক বছরের মধ্যে এলাকার চাষীরা স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জায়গায় সরবরাহ করতে পারবেন বলে জানিয়েছেন উপজেলার লোন্দা এলাকার আম চাষী মো.হায়দার আলী গাজী। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান জানান, উপজেলায় অন্ততঃ এক হাজার কৃষক আম চাষাবাদ করছেন। এবছরও ২০২ হেক্টর জমিতে আমের চাষাবাদ রের্কড করা হয়েছে। ফলনও ভাল পেয়েছে চাষীরা। আগামীতে স্থানীয় এ আম এলাকার চাহিদা মিটিয়ে অন্যান্য স্থানে সরবরাহ করা যাবে। এছাড়া এবছরও প্রতি হেক্টরে ২৫ থেকে ৩০ মন আমের ফলন হয়েছে বলে উল্লেখ করেন ওই কৃষি কর্মকর্তা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!