গলাচিপায় ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার

গলাচিপায় ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার

গলাচিপায় ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলামসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ।সেমিনারে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা আজকে পুরোটাই বাস্তবে রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী চিন্তাভাবনা। উপকারভোগীরা সঠিকভাবে যাতে ভাতা পান তার দিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।পরে সেখানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়ন সংশ্লিষ্ট জনবল ও সুফলভোগীদের দক্ষতা উন্নয়নের নিমিত্তে ২দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!