কলাপাড়ায় ঢাকা দক্ষিন যুবলীগ নেতার পিতার দাফন সম্পন্ন; বিভিন্ন মহলের শোক প্রকাশ | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় ঢাকা দক্ষিন যুবলীগ নেতার পিতার দাফন সম্পন্ন; বিভিন্ন মহলের শোক প্রকাশ

কলাপাড়ায় ঢাকা দক্ষিন যুবলীগ নেতার পিতার দাফন সম্পন্ন; বিভিন্ন মহলের শোক প্রকাশ

আপন নিউজ রিপোর্ট।। ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মো. মুরসালিন আহম্মেদ ও কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইয়ামিন আহম্মেদ এর পিতা আব্দুল লতিফ গাজী (১০৫) মৃত্যুবরন করেছেন ।




তিনি দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। বৃহষ্পতিবার তাকে বাড়িতে নিয়ে এলে মঙ্গলবার সন্ধ্যায় তিনি ধানখালী ইউনিয়নের পাটুয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৪ পুত্র ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০ টায় চম্পাপুর হাফিজিয়া আল-মদিনা মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাজা নামাজ সম্পন্ন হলে পারিবারিক কনস্থানে দাফন করা হয়।
এদিকে মরহুম’র পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মহিববুর রহমান মহিব এমপি, সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার, সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগ’র আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।
এছাড়াও পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মো. ফিরোজ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইদুর রহমান সাইদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস প্রমূখ সহ কলাপাড়া উপজেলা যুবলীগ, মহিপুর থানা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!