মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে নির্বাচন পরবর্তী সংহিসতায় আহত-৮

আমতলীতে নির্বাচন পরবর্তী সংহিসতায় আহত-৮

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। নির্বাচন পরবর্তী সহিংসতায় আমতলীর উত্তর তক্তাবুনিয়া গ্রামের চার নারীসহ ৮ জন আহত হয়েছে। গুরুতর আহত চার নারীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার রাতে।

জানাগেছে, গত সোমবার আমতলীর ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়। ওই নির্বাচনে হলদিয়া ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মোঃ শহীদুল ইসলাম মৃধাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক বিজয়ী হয়। নির্বাচনের পর থেকেই ওই ইউনিয়নে সংহিসতা শুরু হয়। গত বুধবার সন্ধ্যায় উত্তর তক্তাবুনিয়া গ্রামে নৌকার সমর্থক মোঃ জুয়েল রাঢ়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আহাদ চৌকিদারকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে একটি ঘরে আটকে রাখে এমন দাবী আহাদ চৌকিদারের। আহাদ চৌকিদারকে উদ্ধার করতে তার স্বজনরা এগিয়ে এলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের চার নারীসহ ৮ জন আহত হয়। গুরুতর আহত শেফালী (৫০), তাসলিমা (২১), খাদিজা (৩০) ও আখিনুরকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।




আহাদ চৌকিদার বলেন, নৌকা প্রতিকে ভোট না দেয়ায় ক্ষিপ্ত হয়ে নৌকার কর্মী সন্ত্রাসী জুয়েল রাঢ়ী প্রকাশ্যে ধারালো অস্ত্রের নিয়ে আমাকে ধাওয়া করে একটি ঘরে আটকে রাখে। এ সময় আমার স্বজনরা আমাকে উদ্ধার করতে এলে জুয়েল ও তার লোকজন তাদের মারধর করেছে। এতে তিন নারীসহ ৬ জন আহত হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।

জুয়েল রাঢ়ী অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে আহাদ চৌকিদারের লোকজন একটি ঘরে আটকে রেখেছে। ওই স্থান থেকে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে। তিনি আরো বলেন, আহাদ চৌকিদার ও তার লোকজনের মারধরে আমার পক্ষের এক নারীসহ ২ জন আহত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ মোর্শেদ আলম বলেন, চার নারীকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!