মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের নামে মামলা

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের নামে মামলা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। উপজেলার চাকামইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসান গাজী (৩৫) বাবার সামনে দুই হাতের কব্জি বরাবর রগ কাটার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

রোববার টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমুকে প্রধান আসামী করে ১৫ জনের নামে মামলা করেন গুরুতর জখম হওয়া হাসান গাজীর পিতা মো. আ. খালেক গাজী। এছাড়া মামলায় ৭/৮ জনকে অজ্ঞাত আসামী রাখা হয়েছে। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি।




আ. খালেক গাজী’র দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, আসামীদের সাথে স্থানীয় ভাবে তাদের বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের কারনে শহর থেকে গরু বিক্রির টাকা নিয়ে ছেলেকেসহ বাড়ি যাওয়ার পথে কলাপাড়া বাসস্ট্যান্ডের চৌরাস্তায় পৌছালে হত্যার উদ্দেশ্যে হাসানের উপর সশস্ত্র হামলা চালায় আসামীরা। তাকে এলোপাথারি কুপিয়ে মারত্মক জখম করে। তিনি ছেলেকে রক্ষা করতে গেলে তার উপর হামলে পরে মারধর করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা তার পকেটে থাকা গরু বিক্রির টাকা নগদ ১ লক্ষ ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুর রহমান জানান, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে (২৪ জুন) চাকামইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসান গাজী (৩৫) বাবার সামনে দুই হাতের কব্জি বরাবর রগ কেটে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা। বাস স্ট্যান্ডের চৌরাস্তায় হাসানকে তার বাবার সামনেই বেধড়ক কোপানো হয়েছে। হাসান তার বাবার সঙ্গে পূর্ব চাকামইয়া গ্রামের বাড়িতে যাচ্ছিল। স্থানীয়রা তাকে শঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে সে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!