আমতলীতে মহিষে আউশ ধানের বীজ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৫ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে মহিষে আউশ ধানের বীজ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৫

আমতলীতে মহিষে আউশ ধানের বীজ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। মহিষে আউশ ধানের বীজ খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ পাঁচ জন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার দক্ষিণ রাওগা গ্রামে শুক্রবার সকালে।



জানাগেছে, উপজেলার দক্ষিণ রাওগা গ্রামের স্বপন হাওলাদারের একটি মহিষে প্রতিবেশী সোহরাব হাওলাদারের আউশ ক্ষেতের বীজ খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে সোহরাব হাওলাদার মহিষের মালিক স্বপন হাওলাদারের শিশুপুত্র সাকিবকে মারধর করে। শিশু পুত্র সাকিবকে মারধর করায় ক্ষুব্ধ হন স্বপন হাওলাদার। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ পাঁচজন আহত হয়। গুরুতর আহত স্বপন হাওলাদার (৩৫), শহিদুল মোল্লা (৪০) ও সোহরাব হাওলাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত শিশু সাকিব ও শাহিনুর বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত স্বপন হাওলাদার বলেন, আমার শিশু পুত্র সাকিবকে মারধর করেছে সোহরাব হাওলাদার। শিশু পুত্রকে মারধরের বিষয়টি জানতে চাইলে সোহরাব ও তার ছেলেরা মিলে আমাকে, আমার স্ত্রী, ভাই ও শিশুপুত্রকে মারধর করেছে।

সোহরাব হাওলাদার মারধরের কথা স্বীকার করে বলেন, স্বপন তার মহিষ দিয়ে আমার আউশ ধানের বীজ খাওয়ানোর কারনে এ ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হিমাদ্রী রায় বলেন, স্বপন হাওলাদারের মাথা ও শহীদুল মোল্লার হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!