মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ার মিঠাগঞ্জে যুবকের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

কলাপাড়ার মিঠাগঞ্জে যুবকের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় শামীম গাজী (২৬) নামের এক যুবকের বাঁ পায়ের রগ কেটে দিয়েছেন সন্ত্রাসীরা। এ ছাড়া তাঁর দুই হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

সন্ত্রাসীরা কুপিয়ে ফেলে রেখে যাওয়ার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।

এঘটনায় অভিযুক্ত পশ্চিম মধুখালী গ্রামের জব্বার হাওলাদারের ছেলে ফয়সাল বারী (২৫) ও সিদ্দিক মাস্টারের ছেলে মোঃ হাসিব হাওলাদার (৩০) কে গ্রেফতার করে পুলিশ।




হামলাকারীরা রামদা দিয়ে শামীম গাজীকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। রামদার কোপে তাঁর বাঁ পায়ের গোড়ালির রগ কেটে গেছে।

শামীম গাজী বলেন, একই গ্রামের ফয়সাল হাওলাদার, ফাহাদ হাওলাদার, নাহিদ হাওলাদারসহ ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালান। তাঁদের সঙ্গে জমিজমা নিয়ে তাঁর বিরোধ রয়েছে। তাঁরা হামলা করে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। রামদার কোপে তাঁর বাঁ পায়ের গোড়ালির রগ কেটে গেছে। এ সময় নিজেকে রক্ষা করতে গেলে তাঁর দুই হাত ও শরীরের বিভিন্ন অংশেও জখম হয়। সন্ত্রাসীরা কুপিয়ে ফেলে রেখে যাওয়ার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে আশঙ্কাজনক হওয়ায় দ্রুত বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে পাঠানো হয়।’

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুর রহমান বলেন, খবর পেয়ে কলাপাড়া হাসপাতালে গিয়ে শামীমকে দেখে এসেছেন। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের ধরার জন্য পুলিশ চেষ্টা করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!