গলাচিপায় স্বামী পরিত্যক্তা সাজেদা’র মানবেতর জীবনযাপন | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় স্বামী পরিত্যক্তা সাজেদা’র মানবেতর জীবনযাপন

গলাচিপায় স্বামী পরিত্যক্তা সাজেদা’র মানবেতর জীবনযাপন

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় স্বামী পরিত্যক্তা সাজেদা বেগম (৫০) মানবেতর জীবনযাপন করছেন।

সাজেদা বেগম উপজেলার গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামের মৃত. সোনে আলী সিকদারের মেয়ে ও রফিক হাওলাদারের স্ত্রী। সাজেদা বেগম তার দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।



তিনি বলেন, আমাদের মাথা গোজার ঠাঁই নাই। কোন জায়গা-জমি ও ঘর নাই, আমরা হতদরিদ্র মানুষ। মোর স্বামী দীর্ঘ ২০ বছর আগে আমার চার সন্তান সহ আমাকে ফেলে অন্য জায়গায় চলে যায়। মুই গলাচিপা বাজারে শাক-সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছি। মোর দুই মেয়েকে বিবাহ দিয়েছি। কিন্তু এক মেয়ের স্বামী মইরা যাওয়ায় ওর সন্তানসহ মোর পরিবারে থাকে। এহন মুই খুব কষ্টে আছি। মোর নিজের কোন ঘর নাই। থাহি অন্য মানুষের বাড়িতে। হুনছি প্রধানমন্ত্রী গরিবগো ঘর দেয়। মুই একটা ঘর পেলে মেয়ে নাতিকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারতাম।

স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন হাওলাদার বলেন, আসলেই সাজেদা বেগম অসহায় ও গরীব মানুষ। তার জন্য একটি ঘর খুবই প্রয়োজন।

ইউপি চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার বলেন, সাজেদা বেগম আসলেই মানবেতর জীবন-যাপন করছে। স্বামী পরিত্যক্তা হওয়ায় তাকেই উপার্জনের জন্য রাস্তায় নামতে হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, দরখাস্ত পেলে যাচাই বাছাই করে হতদরিদ্র হলে অবশ্যই ঘর পাবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!