আমতলী পৌর মেয়রের মাতা আমেনা বেগম ইন্তেকাল; পারিবারিক কবরস্থানে দাফন | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলী পৌর মেয়রের মাতা আমেনা বেগম ইন্তেকাল; পারিবারিক কবরস্থানে দাফন

আমতলী পৌর মেয়রের মাতা আমেনা বেগম ইন্তেকাল; পারিবারিক কবরস্থানে দাফন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানের মাতা মোসাম্মাৎ আমেনা বেগম (৯০) রবিবার সন্ধ্যায় ব্রেইন স্টোক করে আমতলীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি …….. রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।



সোমবার সকালে আমতলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা নামাজ শেষে মরহুমার মরদেহ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানের মাতা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু, বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, বরগুনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, বরগুনা জেলা যুবলীগ সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, পৌরসভার সাবেক মেয়র মো. নাজমুল আহসান নান্নু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকমের সম্পাদক এস এম আলমগীর হোসেন প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!