রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় খেটে খাওয়া মানুষকে ইউএনও’র সহায়তা

গলাচিপায় খেটে খাওয়া মানুষকে ইউএনও’র সহায়তা

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় খেটে খাওয়া মানুষদের সহায়তা করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার। লকডাউনের ৫ম দিনে সোমবার দিনভর পৌর শহরের বিভিন্ন অলিগলিতে বৃদ্ধ, হতদরিদ্র, রিক্সা চালকদের মাঝে সহায়তা প্রদান করেন তিনি। কঠোর লকডাউনের মধ্যেও ক্ষুধার তাড়নায় কাজের সন্ধানে ঘর থেকে বের হয়েছেন ৬৫ বছরের এক বৃদ্ধ।



বৃদ্ধ অসহায় মানুষকে কাজ করতে দেখে তার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। শুধু বৃদ্ধ নয় অসহায় মানুষদের পাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, ‘কঠোর লকডাউনে’ সব থেকে বেশি কষ্ট ভোগ করেন নিম্নবিত্ত অসহায় মানুষজন। তাই তাদেরকে সহায়তা করা আমাদের সবার মানবিক দায়িত্ব।

পঞ্চম দিনের লকডাউনে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে লকডাউন না মানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা ও ৫টি মামলা দায়ের করেন।

অপরদিকে লকডাউন না মানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম ৪ হাজার ৬ শত টাকা জরিমানা ও ৫টি মামলা দায়ের করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!