গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধা নিহত | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপার চরকাজল ইউনিয়নে মোটর সাইকেল দুর্ঘটনায় সাজেদা বেগম (৫৯) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটার দিকে স্থানীয় জিনতলা বাজার এলাকায়।



পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঞ্চম আলীর স্ত্রী সাজেদা বেগম স্থানীয় ড্রাইভার সোহেলের ভাড়া মোটরসাইকেলে জিনতলা বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে মোটরসাইকেলের সামনে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে ড্রাইভার সোহেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে যায়। এসময় গাড়ির পিছনে বসে থাকা সাজেদা বেগম মারাত্মক আহত হন।

পথচারিরা সাজেদাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার সময় তার মৃত্যু হয়।

গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, সাজেদা বেগমের দুর্ঘটনার খবর পওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়ে গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!