আমতলীতে করোনায় আক্রান্তের ৭৫%; মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধিরও বালাই নেই | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমতলীতে করোনায় আক্রান্তের ৭৫%; মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধিরও বালাই নেই

আমতলীতে করোনায় আক্রান্তের ৭৫%; মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধিরও বালাই নেই

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। মোরা গ্রামের মানু মোগো মুখোশ পড়া লাগে না। করোনা মরোনা মোরা ডরাই না। বেইন্ন্যাহালে খ্যাতে নামি আর সোন্দায় উডি। করোনায় মোগো কি হরবে? কাম হরতে হরতে দিশা পাইনা। আবার করোনা। করোনা মোগো কিছু হরতে পারবে না।

এ কথা বলেছেন আমতলী উপজেলা হলদিয়া গ্রামের বৃদ্ধ দুলাল শরীফ। আমতলীতে করোনায় আক্রান্তদের ৭৫% মানুষ গ্রামের বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনায়েম সাদ। গ্রামের মানুষ করোনায় আক্রান্ত হলেও তারা মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধিরও মানছেন না।



উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে, উপজেলার ৪৪ টি কমিউনিটি ক্লিনিকে গত চার মাসে ৭১ হাজার ২’শ ৫৭ রোগী ক্লিনিকে চিকিৎসা সেবা নিয়েছেন। এর মধ্যে অধিকাংশই জ্বর, সর্দি ও কাশিসহ করোনার উপসর্গ রয়েছে। গত বছর ২৪ মার্চ থেকে এ বছর পর্যন্ত ১০ জুলাই পর্যন্ত ৬ হাজার ৩’শ ৫০ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ২’শ ৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ্য হয়েছেন ২’শ ২১ জন। মারা গেছেন ৯ জন। বাকীরা হাসাপাতাল ও বাড়ীতে আইসোলশনে চিকিৎসাধীন রয়েছেন। করোনায় আক্রান্তের ৭৫% মানুষ গ্রামের। গ্রামের মানুষ আক্রান্ত হলেও তাদের মাঝে সচেতনতা নেই। তারা মাস্ক ব্যবহার করে না এবং স্বাস্থ্যবিধিও মেনে চলে না। করোনা বিস্তার রোধে গ্রামরর মানুষকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেছেন সচেতন নাগরিকরা।

শনিবার তালুকদার বাজার, গাজীপুর বন্দর, সোনাখালী, চুনাখালী বাজার, মহিষকাটা, শাখারিয়া, কেওয়াবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, ঘোপখালী ও টেপুরা গ্রাম ঘুরে দেখাগেছে, মানুষ মাস্ক অহরহ চলাফেরা করছে। কিন্তু তারা কেউ মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানছেন না।

কাউনিয়া গ্রামের আলমগীর বলেন, মোরা গরিব মানুষ খেটে-খুটে খাই মোগো করোনার ভয় নেই। তাই আমি মাস্ক পড়ি না।

কুকুয়া গ্রামের বারেক বলেন, মাস্ক কিনেছি কিন্তু পড়িনা। কেননা গ্রামের মানুষের করোনা হয় না।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মুনায়েম সাদ বলেন, গ্রামের মানুষকে করোনার প্রভাব থেকে মুক্ত রাখতে কমিউনিটি ক্লিনিকে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলার জন্য সচেতনতামুলক সভা করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রাণঘাতী করোনায় আক্রান্তের ৭৫% মানুষ গ্রামের।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম বলেন, সরকারী নির্দেশনা মতে সকল মানুষকে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানতে হবে। সরকারী নির্দেশনা উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!