বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী আজ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ
বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী আজ

বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী আজ

অনলাইন ডেস্কঃ

বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্মদিন আজ। দলের প্রতিষ্ঠাতার জন্মদিনে রোববার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় শেরেবাংলা নগরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে বিএনপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতাকর্মীদের পাশাপাশি দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের ইশরাক হোসেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় গঠিত গণসংযোগ উপ-কমিটির সদস্য ওমর ফারুক শাফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ৯নং ওয়ার্ডে গাবতলীতে পর্বত সিনেমা হলের সামনে থেকে প্রচারণা শুরু করবেন।

এদিকে দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের প্রেস উইং সদস্য সুজন মাহমুদ জানান, দক্ষিণ সিটি করপোরেশন মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ২৬ নং ওয়ার্ডে আজিমপুর বাস স্টেশন থেকে প্রচারণা শুরু করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!