মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে ঘর তোলা নিয়ে সংঘর্ষ; আহত-৫

আমতলীতে ঘর তোলা নিয়ে সংঘর্ষ; আহত-৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে ক্রয়কৃত জমিতে ঘর তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ঝরনা ও লাল মিয়া মাঝিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে উপজেলার ছোটনীলগঞ্জ গ্রামে সোমবার দুপুরে।



জানা গেছে, সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ গ্রামের শানু সিকদার একই গ্রামের রব মাঝির ১০ শতাংশ জমি দলিল মুলে ক্রয় করেন। সোমবার দুপুরে শানু সিকদার ওই জমিতে ঘর তুলতে গেলে বিক্রেতা রব মাঝির চাচাতো ভাই জব্বার মাঝি ও ফোরকান মাঝি, বাদশা মাঝি, কালা মাঝি, আমির মাঝি ও হাবুল মাঝি তাদের জমি দাবী করে ঘর তুলতে বাঁধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এ পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’পক্ষের সংঘর্ষে শানু সিকদার (৪৫) তার স্ত্রী ঝরনা বেগম (৪০), শ্বশুর লাল মিয়া মাঝি (৭০), সেকান্দার মাঝি (৬০) ও আলমগীর মাঝি (৫৬) আহত হয়। গুরুতর আহত ঝরনা বেগম ও লাল মিয়া মাঝিকে স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

শানু সিকদার বলেন, আমার ক্রয় করা ১০ শতাংশ জমিতে ঘর তুলতে গেলে জব্বার মাঝি এবং তার লোকজন আমাকে আমার স্ত্রী ও শ্বশুরকে মারধর করেছে। আমি এর বিচার চাই।

জব্বার মাঝি মারধরের কথা অস্বীকার করে বলেন, আমাদের পৈত্রিক জমি দখল করে শানু সিকদার জোরপূর্বক ঘর তুলতে গেলে তাকে নিষেধ করেছি মাত্র।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারজানা আক্তার দীনা বলেন, ঝরনা এবং লাল মিয়া মাঝির শরীরে এবং মাথায় জখমের চিহ্ন রয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!